ADVERTISEMENT

মহাকাশচারনা: মহাকাশে ফেঁসে গেছে সুনিতা উইলিয়ামস - উনি কি পৃথিবীতে ফিরে আসতে পারবেন

সব পোস্ট →

মহাকাশে ফেঁসে গেছে সুনিতা উইলিয়ামস - উনি কি পৃথিবীতে ফিরে আসতে পারবেন

মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামস কি পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হবে।  সুনিতা উইলিয়ামস গত ৫ই জুন বোয়িং স্টার লাইনার নামে একটি মহাকাশযানের সাহাজ্যে  ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন।

ওনার আট দিন মহাকাশ স্টেশনে থাকার কথা ছিল, তবে এখন ২০ দিনেরও বেশি সময় হয়ে গেছে। তিনি এখন মহাকাশে আরও কত দিন থাকবেন এবং কখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। নাসার মতে, জানা গেছে যে মহাকাশজানে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে আর হিলিয়াম গ্যাস লিক হয়ে যাচ্ছে। যদি এই ধরনের পরিস্থিতিতে স্টার লাইনার পৃথিবীতে ফিরে আসে তবে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। অতএব, সুনিতা উইলিয়ামস এবং অন্য মহাকাশচারীরা মহাকাশ স্টেশনেই রয়েছেন।


Comments